২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সৌদি আবরের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 12:05 AM

Updated : 13 Oct 2022, 12:53 PM

গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনে শনিবার রাত সাড়ে ৮টায় এই সাক্ষাৎ হয়।

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সাক্ষাতে আলোচনা হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

সাক্ষাৎকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, মীর মুহাম্মদ নাসিরউদ্দিন, সাবিহ উদ্দিন আহমেদ ও সৌদি আবরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক উপস্থিত ছিলেন।