জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি
ইশতিয়াক আজিজ উলফাতকে সভাপতি ও এস এম শফিউজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি অনুমোদন করেছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা দলের ১৯১ সদস্যের এই নির্বাহী কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে আবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে সাদেক আহমেদ খান ও সাংগঠনিক সম্পাদক পদে একেএম নুরুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজয় দিবসের প্রাক্কালে মুক্তিযোদ্ধা দলের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি।
