২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মান্নানের জামিন লাভ

পুলিশের উপর হামলার মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র এম এ মান্নানকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে উচ্চ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি এম মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেয়।

একইসঙ্গে বিএনপরি আরো ২২ নেতাকর্মীও জামিন পেয়েছেন বলে জেলা বিএনপির এক নেতা জানান।

অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কাজে বাধা দেয়া, বেআইনিভাবে জনসমাবেশ করে রাস্তা বন্ধ করা ও পুলিশের উপর হামলার অভিযোগে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ওই থানায় মামলাটি দায়ের কররেন।

এতে মেয়র এম এ মান্নানসহ চল্লিশ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৪০০ জনকে আসামি করা হয়।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল আলম জানান, চার সপ্তাহের জন্য তাদের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে উচ্চ আদালত। ওই সময়ের মধ্যে তাদের নিন্ম আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়।

গত রোববার (৯ নভেম্বর) গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

জয়দেবপুর থানা পুলিশ ওই রাতেই মামলাটি দায়ের করে।