বঙ্গবন্ধু সৈনিক লীগে নতুন নেতৃত্ব
সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নতুন দুজনকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ।
মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সরকার আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এম এ কাশেম এবং ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কামরুল ইসলাম এখন দায়িত্ব পালন করবেন।
গত ২০ অক্টোবর বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রহমানের মৃত্যু হলে পদটি শূন্য হয়। এরপর সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হওয়ায় ওই পদটিও শূন্য হয়।
