উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে খালেদার বৈঠক
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন নিয়ে উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত ৯টায় দলের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।
ফাইল ছবি
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামও ছিলেন।
দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের একটি উপদেষ্টা কাউন্সিল রয়েছে। এর সদস্য সংখ্যা ৩৭, যার মধ্যে তিন জন মারা গেছেন।
