বিএনপির ইতালি কমিটি বাতিল, কার্যক্রম স্থগিত
লকিয়ত উল্লাহ ও আশরাফুল আলম নেতৃত্বাধীন বিএনপির ইতালি শাখা কমিটি বাতিল করা হয়েছে।
রোববার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “লকিয়ত উল্লাহ সভাপতি ও আশরাফুল আলম সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত কমিটি বাতিল করা হল।”
একইসঙ্গে ইতালিতে সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিতের ঘোষণা দিয়ে তা অবিলম্বে কার্যকর হওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
