২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বসছেন খালেদা

সরকারবিরোধী আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের এবং রোববার রাত ৯টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি।

দলের সাংগঠনিক অবস্থা এবং চলমান আন্দোলনের কর্মকৌশল নিয়ে এসব বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন যুগ্ম মহাসচিব।