২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে পাকিস্তানের দূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব হাশেমী মেহেদী কোরেশী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 09:32 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

হাইকমিশনার রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। সঙ্গে তার স্ত্রী আসিয়া আফরাসিবও ছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও এ সময় উপস্থিত ছিলেন।