নাটোরে আ. লীগ নেতার রগ কর্তন
নাটোর শহরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হাতের রগ কেটেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে কালুর মোড় এলাকায় এ হামলায় আহত আজিজুল হককে (২৬) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজিজুল হক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ওই এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে।
নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম খান জানান, বেলা ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত কালুর মোড়ে আজিজুল হকের উপর হামলা চালিয়ে তার বাম হাতের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
তবে কী কারণে তার উপর হামলা হয়েছে তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ রগ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।
