সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ২০১০ সালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাস্থলের কাছে ট্রেন পোড়ানো, সরকার বিরোধী আন্দোলনে নাশকতা, পুলিশের কাজে বাধা ও হামলা এবং বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি রাশেদুল।
গ্রেপ্তারের পরপরই তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
