২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার

বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যেখানে শিক্ষক, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 09:00 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএনপি চেয়ারপারসনের এই ইফতার অনুষ্ঠানে  সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হকও উপস্থিত ছিলেন।

ইফতারের আগে খালেদা জিয়া পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মূল মঞ্চে ব্যারিস্টার রফিক-উল-হক, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক এম এ মাজেদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রউফ, কবি আল মাহমুদ, সাংবাদিক শফিক রেহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।

ইফতার অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে মাহবুবুর রহমান, লতিফুর রহমান, আনিসুল হক, আবদুল আউয়াল, মোহাম্মদ আলী, এস এম মান্নান কচি, আবদুস সালাম মুশের্দী, সফিউল ইসলাম মহীউদ্দিন, জাহাঙ্গীর আল আমীন, শহিদুল্লাহ আজীম, মোহাম্মদ হাতেম, এস এম ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক এ এম ফারুক, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল শাহ ইকবাল মুজতবা, সাবেক পুলিশ মহাপরির্দশক আজিজুল হক, ওয়াই বি আই সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্লাহ, আবদুল আউয়াল ঠাকুর, কামরুল ইসলাম সিদ্দিকী, কবি মাহমুদ শফিক, শিল্পী বেবী নাজনীন, কনক চাঁপা, ন্যান্সি, ইথুন বাবু, হাসান চৌধুরী, চলচ্চিত্র জগতের উজ্জ্বল, হেলাল খান, ডন, শিবাসানু, রিনা খান প্রমুখ ছিলেন।

পেশাজীবী নেতাদের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ন হ আখতার হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সেলিম ভূঁইয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল প্রমুখ অংশ নেন ইফতার অনুষ্ঠানে।

বিএনপির আর এ গনি, মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল মান্নান, অধ্যাপক এম এ মান্নান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, মাসুদ আহমেদ তালুকদার, গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, হাফেজ আবদুল মালেকসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা ছিলেন এই ইফতার অনুষ্ঠানে।