সংলাপ: আগের অবস্থানেই যুক্তরাষ্ট্র
বিএনপির বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে আগের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ সোমবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে ওয়াশিংটনের অবস্থান তুলে ধরেন।
“আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপকে উৎসাহ দিয়ে আসছি। আমরা সবসময় বলে আসছি যে সংলাপই হচ্ছে এগিয়ে যাবার অবলম্বন।”
দশম সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে না হওয়ায় হতাশা প্রকাশ করে সংলাপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় বিএনপি ও তার জোটসঙ্গীরা দশম সংসদ নির্বাচন বর্জন করে। তাদের বর্জনের মধ্যেই নির্বাচন করে পুনরায় ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ।
বিএনপি এখন আগাম নির্বাচন দাবি করে সংলাপের আহ্বান জানিয়ে এলেও আওয়ামী লীগ নেতারা সেই আহ্বান নাকচ করে আসছেন।
হরতাল-অবরোধে বাধ্য করবেন না: খালেদা
আলোচনার সুযোগ আর নেই: আওয়ামী লীগ
