২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 03:05 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

সোমবার সকাল ৭টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্য মন্ত্রী তোফয়েল আহমদ ও ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম ও সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, খাদ্য মন্ত্রী কামরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনা জাতীয় পতাকা এবং সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়। শেখ হাসিনা ওড়ান শান্তির প্রতীক পায়রা।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল সাড়ে ৩টায় গণশোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শুরু হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।