২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সোমবার জামায়াতের হরতাল

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার নগরীতে আধাবেলা হরতাল ডেকেছে দলটি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 07:39 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার সন্ধ্যায় মহানগর জামায়াতের প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাবুল বলেন, ফখরুল ইসলামের মুক্তির দাবিতে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট মহানগরে হরতাল পালিত হবে।

এছাড়া রোববার সিলেটের উপজেলাগুলোতে বিক্ষোভ কর্মসূচি করা হবে বলেও তিনি জানান।

পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলার আসামি সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলামকে শনিবার বিকালে নগরীর উপশহর পয়েন্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহপরাণ থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ফখরুল ইসলামের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মারধর, গাড়ি ভাংচুরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বর্তমানে তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি।