ফখরুলদের স্থায়ী জামিন
রাজধানীর বাংলামোটরে গাড়িতে আগুন দিয়ে এক পুলিশ কনস্টেবলকে হত্যার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকর্মীকে স্থায়ী জামিন দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
মহানগর হাকিম মো. হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন।
একইসঙ্গে ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন বিচারক।
মঙ্গলবার আসামিপক্ষে জামিন শুনানিতে ছিলেন- আইনজীবী সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ, মহসিন মিয়া, মোরশেদ মিয়া আলম প্রমুখ।
ফাইল ছবি
এ ঘটনায় পরদিন দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের শীর্ষ নেতাদের আসামি করে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছিলেন।
