২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপির ৫৯ নেতাকর্মীর দ্রুতবিচার শুরু

ভাংচুরের মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ দলের ৫৯ নেতাকর্মীর বিচার শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক মাশফিকুল ইসলাম এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আসামিদের আইনজীবী আবদুস সাত্তার সাংবাদিকদের বলেন, দ্রুত বিচার আইনের ৪ ধারায় বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আসামিদের মধ্যে শাহাদাত ছাড়াও নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদলের নেতা আবুল হাশেম বক্করও রয়েছেন।

চট্টগ্রাম আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল মাসুদ জানান, ২০১২ সালের ১০ ডিসেম্বর নগরীর কাজীর দেউরি এলাকায় বিরোধীদলের হরতালের সমর্থনে মিছিল থেকে থেকে ভাংচুরের ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ ৬৪ জনকে আসামি করে কোতোয়ালি থানায় এই মামলা করে।

তদন্ত শেষে পুলিশ ৫ জনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়, বলেন পুলিশ কর্মকর্তা রেজাউল।