প্রার্থিতা ফিরে পেতে রফিউর রাব্বির আপিল
নারায়ণগঞ্জ-৫ আসনে উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি।
বুধবার বিকালে রাব্বির পক্ষে আপিল আবেদন জমা দেয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন শাখা) মোশাররফ হোসেন ভুঁইয়া।
বৃহস্পতিবার বেলা ১২টায় এ আপিলের শুনানি হবে, জানান সচিব।
গত রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী রাব্বির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।
ঋণখেলাপি হওয়ায় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ত্রুটি থাকায় রাব্বির মনোনয়নপত্র বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
ছবি: ফেইস বুক
এরা হলেন- জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, মোহাম্মদ মামুন সিরাজুল, কৃষক-শ্রমিক-জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও ইকবাল সিদ্দিকী।
সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য হয় এই আসন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ২৯ এপ্রিল রাতে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান।
বরিশাল উপ-নির্বাচন ১৫ জুন
ফাজিল পরীক্ষার কারণে আগামী ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল-৫ আসনের উপ নির্বাচনে ভোটের তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন জানান, ১৫ জুন বরিশাল-৫ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।
