বিএনপির মিছিলে পুলিশের বাধা
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং দেশব্যাপী ‘গুম, হত্যা নির্যাতনের’ প্রতিবাদে জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরূ করে সদর রোড প্রদক্ষিণকালে কে জাহান মার্কেট চত্বরে পুলিশ বাধা দেয়।
পরে দলীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে বক্তরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ গুম হত্যা বন্ধের দাবি জানান।
ভোলা মড়েল থানার ওসি মোবাশ্বর আলী জানান, আইনশৃংখলার অবনতির আশংকায় বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়।
