২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য খোকা যুক্তরাষ্ট্রে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 12:23 AM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার রাত পৌনে ৯টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্র রওনা হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার একান্ত সহকারী মনিরুল ইসলাম খান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, “উন্নত চিকিৎসার জন্য স্যার নিউইর্য়ক গেছেন। সেখানে তার কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস রোগের উন্নত চিকিৎসা নেবেন।”

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে খোকা দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন মনিরুল।

সর্বশেষ গত মার্চ মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।