লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের এক নেতা অস্ত্রসহ থানায় ধরা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে সদর থানায় লাইসেন্সবিহীন একটি একে-২২ রাইফেল ও ১৯৮ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজামউদ্দিন মুন্না।
মুন্না সদর উপজেলার হাজিরপাড়ায় ইউনিয়নের ইউসুফ পুর গ্রামের প্রয়াত লুৎফুর রহমানের ছেলে।
তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ পাঁচটি মামলা আছে বলেও জানান ওসি।
