২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিম ওসমানের আসনে ২৬ জুন উপনির্বাচন

জাতীয় পার্টির নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এই নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ মে, বাছাই ১ জুন ও মনোনয়পত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জুন।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমান গত ৩০ এপ্রিল মারা যান। বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ এই আসনে নাসিম এর আগে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ সালে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নাসিমের ছোট ভাই আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।  

তাদের বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭৩ সালে প্রথম সংসদের সদস্য ছিলেন।

পুরনো খবর:

নাসিম ওসমান মারা গেছেন