২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতখুনের ঘটনা তদন্ত করবে বিএনপি

একজন সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনা তদন্ত করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 01:04 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সদ্যকারামুক্ত নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মির্জা ফখরুল বলেন, “নারায়ণগঞ্জের সাতখুনের ঘটনা তদন্ত করবে বিএনপি। এজন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হবে।” আগামী ১৪ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাবেন জানিয়ে তিনি বলেন, ওই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি দেয়া ‘শিষ্টাচার বহির্ভূত’।

“এটাই আওয়ামী লীগের রাজনীতি। তারা সবসময় বিরোধী রাজনৈতিক দলের প্রতি এমন আচরণই করে থাকে।”

এসময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক সরফত আলী সপুসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।