যাত্রাবাড়ী থানার মামলায় ফখরুলের জামিন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় জামিন দিয়েছে আদালত।
সোমবার মির্জা ফখরুল আত্মসমর্পণ করে ঢাকার মুখ্য হাকিমের আদালতে জামিন আবেদন করলে মহানগর হাকিম মো. ওয়ায়েজ কুরনি খান চৌধুরী তা মঞ্জুর করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালির দারুল ইহসান ইউনিভার্সিটির সামনে ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচিতে উস্কানিমূলক বক্তব্য, গাড়ি পোড়ানো ও অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই প্রদীপ কুমার রায় ওইদিনই এ মামলাটি দায়ের করেন।
এ মামলার এজাহারে মির্জা ফখরুলের নাম ছিলো না বলে সাংবাদিকদের জানান মেজবাহ।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ বিশ্বাস মির্জা ফখরুলসহ অন্যান্য আসামিদের নামে অভিযোগপত্র জমা দেন।
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই প্রদীপ কুমার রায় ওই দিনই এ মামলাটি দায়ের করেছিলেন।
