জজ আদালতেও জামিন হয়নি ফখরুলদের
হরতাল-অবরোধে নাশকতা ও হত্যার অভিযোগে দুই মামলায় জজ আদালতে গিয়েও জামিন পাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা।
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
ফখরুল আব্বাস সালাম কারাগারে
বাকি দুইজন হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।
এছাড়া অর্থপাচারের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদনও নাকচ হয়ে গেছে।
মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন রোববার শুনানি করে চারজনের আবেদনই নামঞ্জুর করেন।
বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
রমনা থানার এ দুই মালায় হাই কোর্ট ফখরুল, আব্বাস ও সালমকে জামিন দিলেও আপিল বিভাগ তা খারিজ করে দেয়
পরে ১৬ মার্চ তারা হাকিম আদালতে আত্মসমর্পণ করলে আদালত এই তিনজনকে কারাগারে পাঠায়।
যুক্তরাজ্যে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন রমনা মডেল থানায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফের বিরুদ্ধে মামলা করে।
এ মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ তা বাতিল করলে মোশাররফ গ্রেপ্তার হন। এ মামলায় তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
