২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার কুশপুত্তলিকা পোড়াল বিএনপি

উপজেলা নির্বাচনের জেরে নেত্রকোণার কলমাকান্দায় বিএনপির এক কেন্দ্রীয় নেতার কুশপুত্তলিকা পুড়িয়েছে বিএনপির বিক্ষুব্ধরা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 09:54 PM

Updated : 22 Aug 2022, 05:51 PM

রোববার বিকেলে কলমাকান্দা উপজেলা সদরের জামে মসজিদ এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার কায়সারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ ঘটনা স্বীকার করে কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের জানান, উপজেলা নির্বাচনের পর দলীয় তৎপরতা বাড়াতে শনিবার বিএনপি কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কাজ করার অভিযোগ তুলে কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানীকে  বহিষ্কারের দাবি ওঠে।

এ বহিষ্কার তৎপরতার পেছনে কায়সার কামালের হাত রয়েছে অভিযোগ এনে তার কুশপুত্তলিকা পোড়ায় গোলাম রব্বানীর কর্মী সমর্থকরা বলে জানান, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের।

তিনি জানান, দলীয় বৈঠকে গোলাম রব্বানির বিরুদ্ধে উত্থাপিত বিষয় জেলা বিএনপির কাছে লিখিত আকারে পাঠানো হবে।