২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতা গ্রেপ্তার, ভোলা সদরে সোমবার হরতাল

ভোলা যুবদলের যুগ্ম আহ্বায়য়ক কবির হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ভোলা সদর উপজেলায় অর্ধদিবস হরতাল আহ্বান কর হয়েছে।

ভোলা প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 04:50 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

জেলা বিএনপি সেক্রেটারি মো: ফারুক মিয়া হরতাল ডাকার খবর নিশ্চিত করেছেন।

ভোলা থানার ওসি মোবাশ্বির আলী জানিয়েছেন, সদর উপজেলা নির্বাচনে বাপ্তা ইউপি ভবনের সামনে নির্বাচনী উঠান বৈঠককে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।