২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৪ জেলার ৬ নেতা বহিষ্কৃত

উপজেলা নির্বাচনকে সামনে রেখে আরো চার জেলার ছয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 12:24 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সহ-সভাপতি শামসুর রশিদ মজনু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, ফরিদপুরে চরভদ্রাসন উপজেলা কমিটির সদস্য বাদল আমিন, মো. আরমান, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ এবং নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে তাদের বহিষ্কার করা হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক গউছুল আযম ডলারকে নোটিস পাঠানো হয়েছে।