২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ. লীগের বিদ্রোহী বহিষ্কৃত

মাগুরার মহম্মদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 10:23 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার সন্ধ্যায় গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা সভাপতি গোলাম রব্বানী জানান, বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং নির্বার্হী সদস্য আবু আব্দুল্লাহেল কাফী।

তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে মো. গোলাম খোরশেদ শুভ্রকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে হাবিবুর রহমান ও আব্দুল্লাহেল কাফী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।