২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির রাজনৈতিক হালখাতা দরকার: নৌমন্ত্রী

নির্বাচন ঠেকাতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনে সহিংসতার প্রতি ইঙ্গিত করে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, রাজনৈতিক হালখাতা করলে বিএনপি নিজেদের ভুল বুঝতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 06:18 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার দুপুরে পুরান ঢাকার গুলশান আর সিটিতে মদিনা ট্রেডিং করপোরেশন প্রাইভেট লিমিটেডের বার্ষিক হালখাতা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহজাহান খান বলেন, “নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার জন্য তারা (বিএনপি) দেশজুড়ে যে ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিল তার জন্য তাদের হালখাতা করা উচিত।”

বিএনপি নিজেদের গণতান্ত্রিক দল হিসেবে দাবি করলে তাদের অবশ্যই ‘রাজনৈতিক হালখাতা’ করা দরকার বলে মনে করেন তিনি।

“হালখাতা করলে তাদের কর্মকাণ্ডগুলো যে রাজনৈতিক ছিল না তা বের হবে। তারা নিজেদের ভুলগুলো ধরতে পারবে,” বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. সেলিম উপস্থিত ছিলেন।