গ্যাসের দাবিতে চট্টগ্রামে বিএনপির মানববন্ধন
চট্টগ্রামের শিল্প কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে নগর বিএনপি।
সোমবার এই দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন হয়।
মানববন্ধনে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন বলেন, গ্যাসের অভাবে চট্টগ্রামের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানের এ অবস্থা চলতে থাকলে আরো শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে
“চট্টগ্রামে ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ১৮০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
“আরো ১০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করতে পারলে চট্টগ্রামের শিল্প কারখানা, আবাসন, সিএনজি গ্যাসের সমস্যা সমাধান হতে পারে এবং বাণিজ্যিক ও বন্দর নগরী চট্টগ্রামকে বাঁচানো যাবে।”
অর্থমন্ত্রীর এলএনজি (লিকুইড ন্যাচারেল গ্যাস) গ্যাস আমদানির প্রস্তাবের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। সেটা কবে কখন এবং কোথায় থেকে আনা হবে এবং সরকারিভাবে না বেসরকারিভাবে আমদানি করা হবে সেটি নিয়েও স্পষ্টভাবে কিছু বলা হয়নি।”
অবিলম্বে গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি জানিয়ে ডা. শাহদাত বলেন, অবিলম্বে এদাবি বাস্তবায়ন করা না হলে সাধারণ মানুষকে সাথে বিএনপি কঠোর আন্দোলন শুরু করবে।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন, আরইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগন মণি, ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
