২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের তাণ্ডবের মামলায় মওদুদদের জামিন নাকচ

৫ জুনের হেফাজতি তাণ্ডবের পাঁচ মামলায় বিএনপির পাঁচ শীর্ষ নেতার জামিন আবেদন নাকচ করেছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 05:55 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

তারা হলেন- মওদুদ আমদ,  এম এক আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, হাফিজ উদ্দিন আহমেদ ও ফজলুল হক মিলন।

বৃহস্পতিবার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাদের জামিন নাকচের এই আদেশ দেন।

আসামিদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ওই ঘটনায় মতিঝিল থানার মামলায় মওদুদ, রফিকুল, আনোয়ারের জামিন নাকচ করা হয়।

রমনা ও মতিঝিল থানার দুটিতে হাফিজের এবং রমনার একটি মামলায় মিলনের জামিন আবেদন নাকচ হয়।

গত বছরের ৫ মে হেফাজতের নাশকতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় অন্তত ১৬টি মামলা করে পুলিশ।