২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিন্দু নির্যাতনের বিচার করব’

নতুন সরকার দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চালানো সহিংসতার বিচার করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 09:10 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নতুন সরকারের এই মন্ত্রী।

সরকার আগামী পাঁচ বছরই ক্ষমতায় থাকবে মন্তব্য করে আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য বলেন, নতুন সরকারের প্রথম কাজই হচ্ছে আইন-শৃঙ্খলার উন্নতি করা।

তিনি বলেন, “আমরা দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনব। ব্যবসা-বাণিজ্য, শিল্প-উৎপাদন বৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ড স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে এনে দেশের অর্থনীতির চাকা সচল করব।”

বিরোধীদল রাজপথে হানাহানি  করেছে, আন্দোলনের নামে নাশকতা ও সন্ত্রাসী কাজ করছে মন্তব্য করে তোফায়েল বলেন, নির্বাচনে না এসে ভুল হয়েছে উপলব্ধি করে বিরোধীদল অবরোধ ও আন্দোলন স্থগিত  করেছে।

দ্রুত বিরোধী দলের সঙ্গে সংলাপ শুরু করা হবে বলেও জানান তিনি।