হাতবোমার মামলায় ফখরুলের বিরুদ্ধে অভিযোগপত্র
হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বিস্ফোরক আইনে করা এ মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক কে এম আজিজুল হক রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
File Photo
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধক কর্মকর্তা গাফফারুল আলম জানান, গত ১৪ ডিসেম্বর অভিযোগপত্র দেয়া হয়। রোববার মামলার ধার্য দিন থাকায় মহানগর হাকিম মাহবুবুর রহমান এতে সই করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর দৈনিক বাংলার মোড়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। অন্য আসামিরাও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
অভিযোগপত্র গ্রহণ ও মামলার পরবর্তী পদক্ষেপের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে বলে গাফফারুল আলম জানান।
