২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় কার্যালয়ে খালেদার চার ঘণ্টা

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর বিএনপিপন্থি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ও ব্যক্তি আলাদাভাবে দেখা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 12:25 AM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার ৮টার দিকে জাতীয় পতাকাবিহীন গাড়িতে করে বাসা থেকে গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন।

ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন।

এরপর অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক পিয়াস করীম, সাংবাদিক মাহফুজউল্লাহ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী কাদের চৌধুরী, দুই ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও পুত্রবধূ অ্যাডভোকেট ডানিয়া চৌধুরী তার পরিবারের সদস্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

রাত ১১ টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বাসার উদ্দেশ্যে রওনা হন।

টানা ১৪ দিন পর শনিবার রাতে খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয়ে যান। গত ২৬ ডিসেম্বর সর্বশেষ তিনি এই কার্যালয়ে এসেছিলেন।