সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ
নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বিরোধী জোটের ঢাকা অভিমুখী কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার বিকাল সাড়ে ৫টায় দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশে বিদ্যমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটনেত্রী খালেদা জিয়া ঢাকা অভিমুখী কর্মসূচি ঘোষণা করেন।
ওই কর্মসূচিতে ঢাকায় সংঘাতে অন্তত একজন নিহত হয়েছেন। খালেদা জিয়া নয়া পল্টনে যেতে গুলশানের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা চালিয়েও পুলিশের বাধায় ব্যর্থ হন।
এই কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তার মধ্যে ১৮ দলীয় জোট কর্মীরা রাজপথে নামতে পারেনি। অন্যদিকে লাঠিহাতে সারা ঢাকায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মাঠ আওয়ামী লীগের দখলে
