২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইবরাহিম আল দাফেরী সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 10:08 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার রাতে গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে এই সাক্ষাৎ হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রদূত বিরোধী দলীয় নেতার সঙ্গে কথা বলেন।

এ সময় বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।