২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী হওয়ায় আওলাদকে আ. লীগ থেকে অব্যাহতি

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় আওলাদ হোসেনকে  প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হল।

দলের সাধারণ সদস্য আওলাদ হোসেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সহকারী ব্যক্তিগত সচিবের দায়িত্বে ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ৪ নম্বর আসনের আওতাভুক্ত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী আওলাদকে সহযোগিতা করছেন তাদের তা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এই নির্দেশ উপেক্ষা করে কোনো নেতাকর্মী আওলাদ হোসেনকে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।