২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি নেতার উপর বোমা হামলা

শাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় এক স্থানীয় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলায় দুজন আহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 10:26 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলায় আহতরা হলেন খলিসখালি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর আহম্মদ (৫০) ও তার ছোটভাই বাবলু মিয়া।

তাদের খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বেলে পুলিশ জানিয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি মামুন হোসেন জানান, বাড়ির বারান্দায় বসে তারা দুভাই কথা বলছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে বোমা হামলা করে পালিয়ে যায়।