গাইবান্ধায় এনএসআই কর্মকর্তাকে মারধর, বাইকে আগুন
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার(এনএসআই)এক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার মোটরসাইকেলে আগুন দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার উপজেলা সদরের তিনমাথা মোড়ে এনএসআইর জেলা জুনিয়র ফিল্ড অফিসার আহসান কবীরের ওপর এ হামলা হয়।
এনএসআইর উপ-পরিচালক লুৎফর রহমান জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় আহসানের উপর হামালা চালিয়ে তাকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানান তিনি।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ গ্রেপ্তার সংগঠনের সব নেতাকর্মীর মুক্তি দাবিতে বৃহস্পতিবার পলাশবাড়ীতে আধাবেলা হরতাল করে বিরোধী দলের নেতাকর্মীরা।
