২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ

বিরোধী দলের অবরোধের মধ্যে চট্টগ্রাম আদালত ভবনে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার বেলা সোয়া ২টার দিকে নতুন আদালত ভবনের সামনের বারন্দায় হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এরজন্য অবরোধকারীদের দায়ী করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালত ভবনের ওপর থেকে পরপর চারটি হাতবোমা ছুড়ে মারা হলে এগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এসময় নতুন আদালত ভবন সংলগ্ন পুরাতন আদালত ভবনে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে দশম জাতীয় সংসদের নির্বাচনের মনোনয়নপত্র জমা নেয়া হচ্ছিল।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আদালত ভবন ও এর আশে পাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সোমবার আদালতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের জামিন আবেদনের শুনানির দিন ছিল।

এদিকে বিকালে নগরীর ওয়াসা মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় নাইন এম এম পিস্তলের একটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।