২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিআরটিসি বাসে আগুন

সাতক্ষীরায় ১৮ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 10:32 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

রোববার সকাল সাড়ে ১০ টায় সকালে শহরের বাঁকালে পেট্রোল পাম্পের পিছনের গ্যারেজে রাখা বিআরটিসির একটি এসি বাসে  পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, অবরোধকারীরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।