গাজীপুরে গাড়ি ভেঙেছে বিরোধী নেতাকর্মীরা
নির্দলীয় সরকারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল থেকে বিএনপির নেতৃত্বে বিরোধী দলের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করেছে।
শুক্রবার বিকালে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়।
কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদল সমর্থকদের বলেছিলেন, শুধু গাড়ি ভাঙলে চলবে না, রাস্তায় নামতে হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা বিএনপি, জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন চান্দনা চৌরাস্তায়। এরপর এক তারা মিছিলে অংশ নেন।
এক পর্যায়ে তারা ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে। এ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, পুলিশ আসার আগেই মিছিলকারীরা এলাকা ত্যাগ করে। ১০ মিনিট পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
