২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় এলডিপির মিছিলে ‘বিএনপি’র হামলা

কুমিল্লার চান্দিনা উপজেলায় এলডিপির মিছিলে বিএনপি হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 09:34 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে এলডিপি নেতারা জানান।

উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, বিকালে হরতালের সমর্থনে চান্দিনা উপজেলা এলডিপির একটি মিছিল পৌরসভার মোকামবাড়ি এলাকা থেকে বের হয়।

“মিছিলটি খাদ্যগুদামের সামনে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা এতে হামলা চালায়।”

এ সময় চান্দিনা বাজারে অবস্থিত এলডিপির কুমিল্লা উত্তর জেলা কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করা হয়। হামলায় ১৫ জন আহত হয়েছে বলেও দাবি করেছেন আতিকুর রহমান।

আতিকুর বলেন, আহতদের মধ্যে জাকির, নজরুল ইসলাম, শফিক, হাশেম, শরীফ, স্বপন, আনোয়ার, সোহাগ, দিপু, সাজ্জাদ এবং গিয়াসের নাম নিশ্চিত হওয়া গেছে বলে আতিকুর জানান।

চান্দিনা থানার ওসি হুমায়ুন আহমেদ জানান, চান্দিনায় এলডিপির অফিসের আসবাবপত্র ভাংচুর হয়েছে বলে তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত তিনি জানেন না বলেও জানান।