নোয়াখালীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, বোমাবাজি
হরতালের দ্বিতীয় দিন নোয়াখালী সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার অশ্বদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ চলাকালে বিভিন্ন স্থানে অন্তত ৩০টি হাতবোমা বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সুধারাম থানার উপপরিদর্শক চিরঞ্জীব জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের সহিংসতা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনমনি বাজারে হরতাল বিরোধী মিছিল বের করে।
মিছিলটি বিভিন্ন বাজার প্রদক্ষিণ করার সময় বিএনপি-জামায়াত কর্মীরা ধাওয়া দিলে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এ সময় দিনমনি বাজারে জাতীয়তাবাদী ফোরামের কার্যালয়সহ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। পরে ডাক্তারহাট, জামার দোকান, ব্যাল্লাকোট্টায় কয়েকটি দোনপাটে ভাংচুর হয়।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার প্রচারণার বিলবোর্ডও ছিঁড়ে ফেলা হয়।
সংঘর্স চলাকালে অন্তত ৩০টি হাতবোমার বিস্ফোরণ হয়।
