২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে অনুমতিতে টালবাহানার অভিযোগ সিপিবি-বাসদের

সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শুক্রবারের সমাবেশের অনুমতি নিয়ে পুলিশের বিরুদ্ধে টাল বাহানার অভিযোগ এনেছে সিপিবি ও বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 01:31 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

রাজনৈতিক সঙ্কট এড়াতে দুই প্রধান দলের সঙ্গে আলোচনা করে আসা বামপন্থী দল দুটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগের কথা জানায়।

এতে বলা হয়, সমাবেশের অনুমতির জন্য যথাযথ প্রক্রিয়ায় পুলিশ-প্রশাসনকে চিঠি দেয়া হয়। কিন্তু অনুমতির বিষয়টি অজ্ঞাত কারণে ঝুলিয়ে রাখা হয়েছে।

গত ২৬ অক্টোবর সিপিবি ও বাসদের ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় ৮ নভেম্বর তা করার ঘোষণা দেয় দল দুটি।

নিষেধাজ্ঞার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিকে অনুমতি দেয়া হলেও সিপিবি-বাসদের ক্ষেত্রে তা না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থী দল দুটি।