গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি বিএনপির
বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পূর্ব ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ-মিছিলের কর্মসূচির পালনকালে দুই শতাধিক নেতা-কমী গ্রেপ্তারের হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পুলিশ বিভিন্ন স্থানে মিছিলে হামলা চালিয়েছে। অনেক নেতা-কর্মীকে জখম ও আহত করা হয়েছে।”
তিনি জানান, শনিবার সারাদেশে পুলিশ দুই শতাধিক গ্রেপ্তার এবং এক হাজারের অধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি পালনকালে সারাদেশে গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা শনিবার উপজেলা ও থানা পর্যায় বিক্ষোভ সমাবেশ-মিছিল হয়।
রিজভী জানান, রাজধানীর আসুলিয়া থানায় দলের নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ফাইল ছবি
অবিলম্বে আটক নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, “সরকার দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশটাকে কসাইখানায় পরিণত করেছে। তারা ভয়ংকর নৈরাজ্যের দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে।”
