সুনামগঞ্জে ৫ জামায়াত-শিবিরকর্মী আটক
নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ শহরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর ও মাইজবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন মো. মিজানুর রহমান (২৬), আব্দুস শহীদ বুলবুল (৩৫), আলী ইমাম আল হোসেন (২০), সুমন আহমদ (২৫) ও শহীদ নূর (১৬)।
সুনামগঞ্জ সদর থানার ওসি এনামুল হক জানান, আটকদের সবাই জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী। নাশকতা চালানোর পরিকল্পনার অভিযোগে তাদের আটক হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
