২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি না এলেও নির্ধারিত সময়ে নির্বাচন’

বিএনপি না এলেও নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, বিএনপি না এলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

“সাংবিধানিক সংকটের সুযোগে যে অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করে তার সুযোগ আমরা আর দিতে পারি না,” বলেন তিনি।

দীপু মনি জানান, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের যে আহ্বান জানিয়েছেন তার দ্বার এখনো উন্মুক্ত আছে। বিরোধীদলীয় নেত্রী যেদিন চাইবেন সেদিইন সংলাপ হতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন হবে এবং এতে কারা কারা থাকবেন তা নির্ভর করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের উপর, বলেন দীপু মনি।