২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক

বিরোধী দলের আন্দোলনে অনিশ্চয়তার মধ্যে নির্বাচনের দিন গণনা শুরুর পর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 01:21 AM

Updated : 25 Apr 2022, 07:27 PM

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে রোববার রাতে এই বৈঠক হয়।

বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও আলাউদ্দিন আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফর উল্যাহ ও ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক আব্দুল মান্নান বৈঠকে ছিলেন।