পেট্রোল বোমায় অটোরিকশা চালক আহত
১৮ দলের তিন দিনের হরতালের প্রথম দিন হরতালকারীদের পেট্রোলবোমায় এক সিএনজি চালিত অটোরিকশা চালক আহত হয়েছেন।
আহত সিএনজি চালক আইয়ুব আলী (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ডিএমসি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কমকতা মোজাম্মেল হক জানান, রাত পৌনে ৯টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় আইয়ুব আলীর সিএনজি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে হরতালকারীরা।
“সিএনজিতে আগুন ধরে গেলে বের হওয়ার সময় তার শরীরের আংশিক পুড়ে যায়। পরে অপর এক সিএনজি চালক সুরুজ মিয়া তাকে হাসপাতালে নিয়ে আসেন।”
